১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

শিশু ধর্ষণের ঘটনায় মিয়ানমারে বিক্ষোভ

আপডেট: জুলাই ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

মিয়ানমারে এক শিশু ধর্ষণের ঘটনায় সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শনিবার দেশটির ইয়াংঙ্গুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ -সিআইডির দপ্তরের বাইরে এই বিক্ষোভ হয়।

এ সময় সাদা শার্ট পরে প্রায় ৬ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। অনেকের টি-শার্টে লেখা ছিল ‘জাস্টিস ফর ভিক্টোরিয়া’ ও ‘আর কোনো ভিক্টোরিয়া চাই না’। এ সময় শিশুদের জন্য নিরাপত্তা দাবি করা হয়।

গত মে মাসে মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেইপিদোর একটি প্রাইভেট নার্সিং স্কুলে ভিক্টোরিয়া নামের ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শিশুটির পরিবার এক মাস আগে ধর্ষণের অভিযোগ করলেও এতদিনে পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা পুলিশের দক্ষতা ও ধীর গতির সমালোচনা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network