২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন’

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে চীন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়া হবে বলেও জানান চীনা প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে, বেইজিংয়ে রাষ্ট্রীয় ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শহীদুল হক বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে একটা সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য চীনকে ভূমিকা পালনের অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন বুঝতে পারে রোহিঙ্গা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝাবে বেইজিং। প্রয়োজনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ারমারকে চাপও দেয়া হবে।

এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দেয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদও জানান লি কেকিয়াং। রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওসি, আইসিটি, বিদ্যুৎ ও পানিসম্পদসহ মোট ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network