১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বাড়লো স্বর্ণের দাম

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ

বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে, ভরিতে ২ হাজার ৪১ টাকা বৃদ্ধি পাচ্ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এর ফলে, ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের ভরি দাম বেড়ে ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াবে। এছাড়া, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। তবে, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি আগের মতোই ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে। আর, প্রতি ভরি রুপার দামও আগের দরে ৯৩৩ টাকাই থাকবে।

বর্তমানে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্য ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়বে। সেক্ষেত্রে, প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৩ হাজার ৮৬০ টাকা। যার দাম ছিল ভরি প্রতি ৬১ হাজার ৮১৯ টাকা।

সর্বশেষ, গত ১৮ই জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network