১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

টাঙ্গাইল র‌্যাবের অভিযানে ২৭ দালাল আটক

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭ জন দালালকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-১২ সিপিসি ৩ এর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ১২জন, পাসপোর্ট অফিস থেকে ৮ জন এবং বিআরটিএ অফিস থেকে ৭জন মোট ২৭ জন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) গোলাম মাসুম প্রধান আটককৃতদের ৭ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
কোম্পানী কমান্ডার আরো জানায়, আগামীতে টাঙ্গাইল র‌্যাবের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network