১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

আবারো বাড়বে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আপডেট: জুন ২৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হতে পারে। আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও আগামী এক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই।

শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ গতকালও করোনা সংক্রমণ ২১ শতাংশের বেশি ছিল। ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে কয়েক দিনের মধ্যে শিক্ষামন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।’

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ২৪৭ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে চলমান ছুটি আরও বাড়ানো হতে পারে।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network