২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: জুলাই ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রয়েল (১২) নামে এক স্কুলছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
স্কুলছাত্র রয়েল (১২) উপজেলার ছিট মাধবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় সিডি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার রাতে রয়েল খাওয়ারপরে তার নিজ বাড়ির শোবার ঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুমের মধ্যে তার হাতে একটি সাপ কামড়ে ধরে। তৎক্ষণাৎ  রয়েল জেগে উঠে চিৎকার দিয়ে কাপড় দিয়ে ধরে সাপটিকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই তার বাবা-মা ঘরে এসে সাপটিকে দেখতে পেলেও ছেলের ক্ষতির ভয়ে সাপটিকে না মেরে পালিয়ে যেতে দেয়।‌ ওই রাতেই রয়েলকে স্থানীয় দুজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এবং ওঝাদের ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় পরিবারের লোকজন রয়েলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম বলেন, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে মৃত রয়েলকে  তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network