১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ডি কক দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির সীমিত ওভারের অধিনায়ক কুইন্টন ডি কক। একই সাথে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।

করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল এক অনুষ্ঠানে নিজেদের ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ডি কক। এবার দ্বিতীয়বারের মত এই পুরস্কার জিতলেন তিনি। যার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দু’বার বর্ষসেরার পুরস্কার জিতলেন ডি কক।

ডি ককের আগে মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জক ক্যালিস ও কাগিসো রাবাদা দু’বার করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লুঙ্গি এনগিডি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনরিখ নর্টি। গেল জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

প্রমিলা ক্রিকেটে সেরার পুরস্কার জিতেছেন লরা ওলভারডট। গেল বছর ৯টি ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৫ রান করেন ২১ বছর বয়সী ডান-হাতি এই ব্যাটসম্যান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network