২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৫ হাজার টাকা জরিমানা

আপডেট: এপ্রিল ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: দেশে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রুবেল অটোজসহ ৩ টি দোকানকে সরকারি নির্দেশনা অমান্য করার কারনে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল মারুফের নেতৃত্বে এ অাদালত পরিচালিত হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ (২) মোতাবেক রুবেল অটোজকে ৪০,০০০/-( চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এছাড়া অন্য ৩ টি দোকানের প্রত্যেককে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ৫৫,০০০/-( পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রুবেল অটো সরকারি নির্দেশনা অমান্য করায় রুবেল অটোকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network