২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

করোনায় আক্রান্ত ডা. শহীদুল্লাহ্ সিকদার সুস্থ হয়ে উঠেছেন

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার।

বুধবার (২২ এপ্রিল) বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার এ তথ্য জানিয়েছেন।

প্রশান্ত মজুমদার বলেন, গত  ৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্তকরণ টেস্টে তার (ডা. মো. শহীদুল্লাহ সিকদার) করোনাভাইরাস ধরা পড়ে।  তার কন্যারও নমুনা টেস্টে করোনা পজেটিভ এসেছিল।  তবে সর্বশেষ গতকাল ২১ এপ্রিল দুজনেরই নমুনা টেস্টে ফল নেগেটিভ এসেছে।  বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন।

এদিকে, সুস্থ হওয়ার বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network