২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

রাতের অন্ধকারে গোপনে ত্রান পৌঁছে দিলেন ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপ

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে “ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপ” নামের একটি স্বেচ্ছাসেবী স্থানীয় সংগঠন ত্রান কার্যক্রম পরিচালনা করেছে। প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দুই শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধাঁরে ত্রান সাহায্য পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটি চাল,ডাল,আটা,তেল,আলু,পেঁয়াজ ও এন্টিবায়োটিক সাবান ব্যাগে ভর্তি করে অসহায় পরিবারগুলোর বাড়ির দরজার সামনে গোপনে রেখে আসেন।অতি সংগোপনে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ায় প্রশংসিত হয়েছে ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপ নামের সংগঠনটি।এই ত্রান কাজে সহযোগিতা করেছেন ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের পক্ষ থেকে ও জ্ঞানতাপস প্রিন্সিপাল ইবরাহীম খাঁর যোগ্য উত্তরসূরী ডাঃ মোসাদ্দেক হাবীব।

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত সংগঠনটির নেতৃত্বে রয়েছেন কয়েকজন মেধাবী তরুন। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতিমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর গোপালপুর, ঘাটাইল, কালিহাতীসহ বৃহৎ এলাকায় অলাভজনক সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা আলোকিত মানুষ, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ কুমার দত্ত বলেন, সকল মানবিক কাজে আমি এই সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আশা করছি তারা এরকম মানবিক কাজের ধারা অব্যাহত রাখবে। বর্তমান পরিস্থিতিতে সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপের মেধাবী ও তারুন্যদীপ্ত কামরান পারভেজ ইভান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network