১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি সোহেল হাজারী

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network