২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলের নাগরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এম.পি টিটুর মতবিনিময়

আপডেট: এপ্রিল ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক,নাগরপুর(টাঙ্গাইল) :  সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। করোনা মোকাবেলায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের তালিকা প্রনয়ণ ও সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনের জন্য নাগরপুরে প্রতিটি ওয়ার্ডে  ত্রান কমিটি গঠন করার  লক্ষে নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছেন স্থানীয় এম.পি আহসানুল ইসলাম টিটু ।
১৮ এপ্রিল টিটুর নিজ বাসভবন নাগরপুরের গয়হাটায় এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
এ সময় এমপি টিটু করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, গনজমায়েত না করা, সাবান দিয়ে হাত ধোঁয়া, মাস্ক ব্যবহার করা ও অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করা সহ নানাবিধ বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য সচেতনতা মূলক দিকনির্দেশনা দেন। এসময় তিনি কর্মহীন ও অসহায়দের তালিকা তৈরী ও ওয়ার্ডে ত্রান কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ মতবিনিময় সভায় নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নের আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network