১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

তাহেরীর বিরুদ্ধে সাইবার মামলা

আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ইসলামকে ব্যঙ্গ করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

রবিবার ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ স ম জগলুল হোসেনের আদালতে আইনজীবী ইব্রাহিম খলিল এ মামলা করেন।ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে। নিজের ওয়াজের মধ্যদিয়ে ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আলোচিত-সমালোচিত মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকম ট্রল ও ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর কিছুদিন ওয়াজ বন্ধও রেখেছিলেন তিনি।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network