২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো-ন্যাব। বৃহস্পতিবার, লাহোরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে গ্রেপ্তার হন তিনি।

ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেপ্তার হলেন আব্বাসি। এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে কারাবন্দি আছেন নওয়াজ।

২০১৭ সালে নওয়াজ শরিফের পদত্যাগের পর এক বছরেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পান আব্বাসি। ২০১৮ সালে দেশটির দুর্নীতিবিরোধী এ সংস্থা সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network