২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বিরামপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

আপডেট: জুন ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বুচকী আদিবাসী গ্রামে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে মাদকাসক্ত ছেলে আল বেনুস মুর্মুর (২৮) পিঁড়ির আঘাতে পিতা নাজারুশ মুর্মুর (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বেনুস মুর্মুকে আটক করেছে।

পুলিশ জানায়, বুচকি গ্রামের মৃত মনসা মুর্মুর ছেলে নাজারুশ মুর্মু (৬০) রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে নাজারুশ মুর্মুর ছেলে আল বেনুস মুর্মু (২৮) কাঠের পিঁড়ি দিয়ে তার পিতাকে নাজারুশের মাথায় আঘাত করে। নাজারুশকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, আল বেনুস দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে বাড়ীর লোকজনকে বিভিন্নভাবে মারপিটসহ অত্যাচার করে আসছিল।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘাতক ছেলে আল বেনুস মুর্মুকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network