২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সেলিনা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: জুলাই ১৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের সহধর্মিণী সেলিনা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেলিনা স্মৃতি পাঠাগারের আয়োজনে গত ১৮ জুলাই ঘাটাইলের লোকেরপাড়া গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল।প্রধান অতিথি হিসেবে সেলিনা বেগমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন বিশিষ্ট কথা সাহিত্যিক কবি রাশেদ রহমান । আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যক্ষ কবি আযাদ কামাল, দৈনিক যুগধারা সম্পাদক সরকার হাবিব,কবি সাইফুল ইসলাম, কবি রহমান শিবলু, কবি বিষ্ণু প্রিয় দীপ, সাংবাদিক মোমিন,  আলীগ নেতা আনিছুর রহমান ঠান্ডু, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী ভূঞা,সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, সাংবাদিক শফিউর রহমান তালুকদার,সাবেক ইউপি সদস্য মো.লাল মিঞা,মো.ফজল মিয়া প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেলিনা বেগমের স্বামী ও সেলিনা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন বকুল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি নেক্সটনিউজের সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা সভার পূর্বে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন যুগিহাটী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহির উদ্দিন তালুকদার।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network