১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

সময় চেয়ে আবেদন করেছেন বেনজীর আহমেদ

আপডেট: জুন ৫, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বেনজীরের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকেও দুদকে তলব করা হয়েছে। তাদের ৯ জুন জিজ্ঞাসবাদে হাজির থাকতে বলা হয়েছে।

সাবেক এই পুলিশ প্রধান এবং পরিবারের সদস্যদের সম্পদ জব্দেরও আদেশ দিয়েছে আদালত।

তবে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আদালতের আদেশ আসার আগেই বেনজীর ব্যাংক থেকে তার বেশিরভাগ অর্থ তুলে নিয়েছেন। এরপর তারা দেশ ছেড়ে গেছেন। বেনজীর দেশে আছেন কি না, তা নিয়ে রয়েছে অস্পষ্টতা।

দুদকের তলবে বেনজীর জিজ্ঞাসাবাদে হাজির না হলে কী হবে, সে প্রশ্ন মঙ্গলবার দুদক কমিশনার মো. জহুরুল হকের কাছে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, দুদক কাউকে নোটিস করলে তিনি আসতে বাধ্য কি না, সেটা আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের রয়েছে।

দুদক কমিশনার বলেন, সময় দেওয়ার পরও যদি তিনি দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় হবে, না হলে নয়।

অনুসন্ধানের স্বার্থে করণীয় সবই করা হচ্ছে উল্লেখ করে জহুরুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার হবে, এতে কোনো বাধা নেই।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network