১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

কালিহাতীর সাংবাদিক হারুন গুরুতর অসুস্থ

আপডেট: মার্চ ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল  : সাংবাদিক হারুনুর রশিদ গুরুতর অসুস্থ হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ মার্চ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দোতালায় কার্ডিও করোনারী ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট   ডাক্তার হারুন অর রশিদের অধীনে  চিকিৎসা নিচ্ছেন।

সাংবাদিক হারুনের স্ত্রী শিলা জানান, সেহরি খাওয়ার পর তার স্বামী প্রচন্ড পেটের ব্যথা অনুভব করেন। ব্যথা না কমায় তাকে সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কর্তব্যরত নার্স  বলেছেন,  সাংবাদিক হারুন এখনো শংকামুক্ত নন। ইসিজি রিপোর্ট সন্তোষজনক নয়। তবে (আগামীকাল)  ২৬ মার্চ সকাল আট ঘটিকার সময় ইসিজি করা হবে। সে রিপোর্ট বর্তমানের চেয়ে ভালো  না হলে তাকে ঢাকাতে নেয়া উচিত বলে তিনি স্বজনদের বলেছেন।
জয়যাত্রা টিভি ও দৈনিক সমাচারের সাংবাদিক  হারুন   এ এম আই (Acute Myocardial Infarction (MI) ) রোগে আক্রান্ত হয়েছেন  বলে ডাক্তার জানিয়েছেন। হারুনের রোগমুক্তি কামনায় তার স্ত্রী শিলা সকলের দোয়া কামনা করেছেন । হারুনের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুুুলী গ্রামে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network