২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে জাফর-মওলা প্যানেল জয়ী

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইল  প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনেে জাফর-মওলা প্যানেল জয়লাভ করেছে। সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এডভোকেট জাফর আহমেদ ও সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা নির্বাচিত হয়েছেন। ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে সাপ্তাহিক মৌবাজারের এম এ সাত্তার উকিল, মাছরাঙা টিভির একরামুল হক খান তুহিন, যুগ্ম সম্পাদক পদে এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের নাসির উদ্দিন, দৈনিক জনকণ্ঠের ইফতেখারুল অনুপম, ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন,দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে কালের কন্ঠের অরণ্য ইমতিয়াজ, কার্যনির্বাহী সদস্য পদে ড. মো: কামরুজ্জামান, শামীম আল মামুন, মামুনুর রহমান মিয়া, কাজী হেমায়েত হোসেন হিমু,শাহাবুদ্দিন মানিক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হারুন-অর -রশিদ। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পিপি এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মোহন দে।
নির্বাচনে মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, সভাপতি, সহ-সভাপতিসহ অধিকাংশ পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সম্পাদকের দুটি পদ সহ চারটি পদে ভোট গ্রহন হয়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন চলে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network