১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

কালিহাতীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: আগস্ট ৩১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পেলেন ১০১টি পরিবার।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভৈরভবাড়ী গ্রামের ৫০টি পরিবার ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের আফজালপুর গ্রামের ৫১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী ও প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ১৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল,১ টি সাবান, হাফ কেজি গুঁড়া সাবান ও ১ প্যাকেট বিস্কুট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network