১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

মরীচিকা’য় কন্ঠ দিলেন কুসুম শিকদার

আপডেট: জুন ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   মডেল ও অভিনেত্রী হিসেবেই সর্বাধিক পরিচিত কুসুম শিকদার। তবে কণ্ঠ শিল্পী এবং লেখক হিসেবেও রয়েছে তার কাজ করার অভিজ্ঞতা। ২০১৮ সালের মধ্যভাগ থেকে অভিনয় করছেন এই অভিনেত্রী। তবে একজন সৌখিন লেখক হিসেবে কাজ করে গেছেন এই সময়টায়।

লেখালেখি ছাড়াও একজন সংগীতশিল্পী হিসেবে পারদর্শিতা আছে তার। সেই অভিজ্ঞতা নিয়ে আবারও নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কুসুম।

আর এই গানের গীতিকারও তিনি। ‘মরীচিকা’ শিরোনামের গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানী। গানটির একটি ভিডিও তৈরি করা হয়েছে কক্সবাজারের লোকেশনে। এটি পরিচালনা করেছেন রায়হান খান।

এ গান প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘ লেখালেখির অভ্যাস থেকেই গানটি লিখেছিলাম।

এ ছাড়া যেহেতু এটির আমার লেখা, তাই কণ্ঠ দেওয়ার লোভটা সামলাতে পারিনি। সব কিছুই পরিকল্পনা মতো হয়েছে। আশা করছি গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

প্রসঙ্গত এর আগে তিনটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন কুসুম শিকদার। প্রতিটি অ্যালবামই শ্রোতাদের কাছে সাড়া জাগায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network