১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির মাগফেরাত কামনায় ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট: মে ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বীরমুক্তিযোদ্ধা ওসমান গনির রুহের মাগফিরাত কামনায় ৭ মে শুক্রবার ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত গ্রামের কৃতি সন্তান ওসমান গনির পুত্র লাবীব গ্রুপেরর চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ও গ্লোবাল নীট ওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আলমগীর রোমেলের অর্থ সহায়তায়  সিলিমপুর পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘুটিয়া বাজার মসজিদের ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে গ্লোবাল নীট ওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আলমগীর , কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, দি নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দিপুল, স্থানীয় ছিলিমপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।    প্রায় সাহস্রাধিক মানুষ ইফতারীতে অংশ গ্রহন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network