২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে ১০০ জন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : করোনা ভাইরাসের এর সংক্রমণ পরিস্থিতির কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে নীলফামারী জেলার ১০০জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে এককালীন আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই)  জেলার শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিসেবীদের মাঝে এই প্রণোদনা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহি অফিসার এলিনা আকতার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

জানা যায়, এই প্রণোদনার আওতায় নীলফামারী জেলার ১০০জন সংস্কৃতিসেবীর প্রত্যেককে ০৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network