১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

খেলতে গিয়ে পুকুরে পড়ে নওগাঁয় দুই শিশুর মৃত্যু

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: নওগাঁর পোরশা উপজেলায় বাড়ীর পাশের উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে জিহাদ হোসেন (৩) এবং আরাফাত হোসেন (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ওই উপজেলার যুগিডাঙ্গা ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  মৃতরা যুগিডাঙ্গা ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে জিহাদ এবং তাঁর ভাই আবু তাহেরের ছেলে আরাফাত।

নিহত শিশুদের স্বজনরা জনান, জিহাদ ও আরাফাত বাড়ির সামনে ফাঁকা উঠানে খেলাধূলা করছিল। এর এক-দেড় ঘণ্টা পর স্বজনেরা ওই দুই শিশুকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজা-খুঁজি করেও কোথাও তাঁদের পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের পুকুরে ওই দুই শিশুর লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁদের।

খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি শফিউল আলম।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network