১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি পাচ্ছেন শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড

আপডেট: মে ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে:  সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় কঠোর অগ্রনী ভূমিকা রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে পাচ্ছেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।

বুধবার (২৮ই মে) নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদের বাসায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন থেকে এই চিঠি টি ডাকযোগের মাধ্যমে তার কাছে পৌছায় ।

চিঠি থেকে জানা যায়, সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে।

নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বলেন, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই। আমাকে এই এ্যাওয়ার্ডে মনোনিত করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই জেলা তাঁতী লীগের সকল নেতাকর্মীদের যাদের সহযোগিতায় আমরা সংগঠনের সকল নেতাকর্মীরা কাধে কাধ মিলিয়ে কাজ করেছি বলেই আমি আজ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছি।

তিনি আরো বলেন, শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড আমার না এই পুরষ্কার গোটা নীলফামারীর, জেলা তাঁতী লীগের নেতাকর্মীদের।

এই এ্যাওয়ার্ডে মনোনিত হওয়ার কথা শুনে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network