১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

সাবেক এম.পি হাজী মকবুলের দাফন সম্পন্ন

আপডেট: মে ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

আজিজুল হক বাবু , নাগরপুর (টাঙ্গাইল) থেকে : কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন বীরমুক্তি যোদ্ধা ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন। অবশেষে বাংলার এই শ্রেষ্ঠ সন্তান করোনার কাছে পরাজয় বরন করে গতকাল রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ২৫ মে সোমবার ১১:২০ মিনিটে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুম মকবুল হোসেন কে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুমের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আলহাজ্ব মকবুল হোসেনের সুযোগ্য সন্তান টাঙ্গাইল -৬ ( নাগরপুরে – দেলদুয়ার) আসনের সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু তাঁর মরহুম বাবা ও অসুস্থ মায়ের জন্য এলাকার সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আমার বাবা সাধারণ মানুষের সেবা করতে গিয়ে, কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। জীবনের শেষদিন পর্যন্তও তিনি মানুষের সেবা করে গেছেন। আমার মা ভীষণ অসুস্থ। আমি আমার নির্বাচিত এলাকাসহ দেশবাসী সকল মানুষের কাছে তাদের জন্য দোয়া চাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network