২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ইলোরার কবিতা : মানুষের বড় গুন

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মানুষের বড় গুন

…..ইলোরা

 

মানুষকে চিনা কখনো বা
অপরাধ হিসাবে গন্য,
লুকায়িত শতরুপ উম্মোচনে
আমি এক নগন্য ।

একজনের শতরুপ
শত জনের কত
সে কথা ভেবে আমি
অবাক অবিরত।

অন্তরেতে শোষণ নীতি
মুখে সেবার বুলি
বন্ধু সেজে কাছে এসে
করে কোলাকুলি ।

কালের খেয়া বাইবে বলে
নিত্য সোনায় রঙ্গ
ন্যায্যকথা বললেই তিনি
দেখায় নিষ্ঠুর দম্ভ ।

হরেক রকম চটকদারী
দেখায় তিনি রোজ
কচুর লতি খেয়ে বলে
করলাম ভুঁড়িভোজ ।

দাড়ি ছাড়া, কমা ছাড়া
মিথ্যাকথা কয়
উচিৎ কথা কইলে তাহার
গায়ে নাহি সয় ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network