২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে ১৪ মে থেকে পুনরায় শপিংমল বন্ধ ঘোষনা করলেন ডিসি

আপডেট: মে ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : মরণঘাতী করোনা ভাইরাস কভিড-১৯ সংক্রমন রোধে টাঙ্গাইলের ডিসি মো: শহীদুল ইসলাম জেলার  সকল শপিংমল পুনরায় বন্ধ ঘোষণা করেছেন।সম্প্রতি সরকারি ঘোষনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত চারদিন শপিংমল খোলা রাখা হয়।  এতে প্রতীয়মান হয় যে, ক্রেতা সাধারণের শতকরা ৯০ ভাগ সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মানতে অনিহা প্রকাশ করছে। তাই জেলার সার্বিক অবস্থা বিবেচনা করে মৃত্যু ঝুঁকি এড়াতে টাঙ্গাইলের জেলা প্রশাসক সকল শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিলেন।

 

১৩ মে টাঙ্গাইলের ডিসি  এ সংক্রান্ত এক গনবিজ্ঞপ্তি  প্রকাশ করেন। তবে কাঁচা বাজার  নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান এর আওতা মুক্ত থাকবে বলে গনবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

জেলা প্রশাসকের এই সিদ্ধান্তকে সাধুবদ  জানিয়েছে টাঙ্গাইলের সুধীমহল। তারা বলেছেন এই মূহুর্তে শপিংমল খোলা রাখা অত্যন্ত ভয়ানক সিদ্ধান্ত । তাই দক্ষ জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network