২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

শিক্ষা ও সাহিত্য : ভাবের পদাবলী

আপডেট: মে ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভাবের পদাবলী

…………..সৈয়দ রনো

রাতের আঁধারে রোজ রিকশা চালাই

দিনের আলোতে ভাবি কোথায় পালাই।

চিন্তা জগতে সাজি জমিদার বেটা
রোগ-শোক যাই থাক ভাবনা তো সেটা।
সামান্য জল যা-ও জমা ছিল ঘটে
তৃষ্ণারা হাসে-কাঁদে চেতনার পটে।
ডাক্তার জল দেখে নার্সকে সুধায়
পানাহার বন্ধ শারীরিক ক্ষুধায়।
সেলাইন চলবে আরো সাতদিন
শুনে ভাবি মরে গেলে বাড়তো না ঋণ।
জল নিয়ে ডাক্তার জ্বলেপুড়ে সারা
টেষ্ট-এ রিপোর্ট এলো চিন্তিত তারা।

এ তো কোনো জল নয় রোদে পোড়া ঘাম
চৌত্র খরায় পাওয়া শ্রমিকের দাম।
হৈ চৈ শুরু করে রোগিরাও এসে
আগুনের চোখে জল ঢালা হলো শেষে।
লুটা বাটি কম্বল যাই ছিল সাথে
ওষুধের দাম ধরে কিনে নিল রাতে।
ঘুমাতাম ফুটপাতে ইঁটে ঘেরা ঘর
দুঃখ আপন হলে সুখ হয় পর।
ডাক্তার বলে দিলো চিকিৎসা শেষ
ঐ পারে সুখ আছে শান্তিও বেশ।
ভাবনা শুকিয়ে মরে থাকে শুধু স্মৃতি
মৃত্যু ঘনিয়ে এলে মনে পরে প্রীতি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network