৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই: ফখরুল

আপডেট: জুলাই ২০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই তাদের কাছে জবাবদিহিতাও নেই সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, মিথ্যা, সাজানো ও হয়রানিমূলক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৭ মাস ধরে কারাগারে বন্দি রাখা হয়েছে। খালেদা জিয়া অসুস্থ- দাবি করে তার সুচিকিৎসা ও মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বানও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনআতঙ্কে ভুগছে, জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আশঙ্কায় শিউরে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।’

মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network