২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

গাইবান্ধায় নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় বুধবার নতুন করে আরও ৯ জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০১ জন।

সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নতুন করে আরো ৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ১ জন, ফুলছড়িতে ২ জন এবং সাঘাটা উপজেলায় ২ জন শনাক্ত হয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩৬ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে ৭৩, পলাশবাড়ীতে ৫১, সাদুল্লাপুরে ৪৪, সাঘাটায় ৩১, সুন্দরগঞ্জে ৩০ এবং ফুলছড়ি উপজেলায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২২৫ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১০ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ১ জন, সাদুল্লাপুরে ১ জন, পলাশবাড়ীতে ৩ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network