২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান গম মাড়াই বন্ধে মানববন্ধন

আপডেট: জুলাই ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান গম ও ভুট্টা সহ নানা ধরনের ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করে এ সড়কটিতে চলাচলে প্রতিবন্ধকতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীন সমাজ কল্যান পরিষদের আয়োজনে ও বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগীতায় বৃহস্পতিবার (২রা জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জাসাস এর সাধারন সম্পাদক সাংবাদিক হুরুন অর রশিদ, শ্রমিক দলের নভাপতি ও বালিয়াডাঙ্গী ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ই¦ুনিয়নের সাধারন সম্পাদক দবিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী বøাড ডোনার অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সুমন আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান,গম, ভুট্রা মাড়াই ও শুকানোর ফলে সড়কটিতে যে জনদূর্ভোগ ও দূর্ঘটনা ঘটছে সেসব দিক নিয়ে আলোচনা করেন এবং এসব বন্ধ করার ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network