২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নীলফামারীতে এক বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ঢেলাপির নামক স্থান থেকে আব্দুল মালেক (২৮) নামের এক বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ।

স্থানীয় সূত্রমতে জানা যায়, সৈয়দপুর পৌর এলাকার ওয়াপদা ফকিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল মালেক। সে একটি পাইকারি দোকানের বিক্রয় কর্মী হিসেবে কাজ করতো।

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ঢেলাপির হাটে বাজার করতে এসে আর ঘরে ফিরেনি। সোমবার সকালে স্থানীয় লোকজন কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি সাইকেলা গ্যারেজে আব্দুল মালেকের নিথর দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network