২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় ৫ বাড়িতে আগুন ।। প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি

আপডেট: জুন ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামে বুধবার গভীর রাতে আগুন লেগে ৫টি বাড়ি পুড়ে গেছে। এসব বাড়ির ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, শাহীন আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে এসব বাড়ির মোট ৮টি ঘর, ধান, চাল, নগদ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড় চোপড় সবই পুড়ে যায়। গ্রামের লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।

চেয়ারম্যান আরো জানান, উধুনিয়া গ্রামে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় ফ্যায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে গেলেও ঘটনাস্থলে পৌছাতে পারেননি। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network