২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সলংগা থানার ওসি ও এএসআই করোনায় আক্রান্ত

আপডেট: মে ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড এম তাজুল হুদা এবং একই থানার সহকারী উপ-পরিদর্শক আবু রায়হান করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে সলংগা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিকট থেকে নেওয়া করোনা পরীক্ষার প্রতিবেদনে উক্ত দুই কর্মকর্তার ফলাফল পজেটিভ এসেছে। উভয় কর্মকর্তাকে তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সলংগা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, কয়েকদিন আগে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সলংগা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার সকালে ফলাফলে উল্লিখিত দুই কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network