২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঘরের মাটির দেওয়াল চাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট: মে ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের চিরিরবন্দরে প্রবল ঝড়োবৃষ্টিতে ঘরের মাটির দেওয়ালে চাপা পড়ে আহত গৃহবধূ মমতাজ বেগম (৩৫) মৃত্যুর সাথে লড়াই করে গত ২৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধিন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন। মমতাজ বেগম চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোস্তাফিজার রহমান বাবুর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ২৭ মে বুধবার দিবাগত রাতে পুনট্টি ইউনিয়নের উপর দিয়ে প্রবল বেগে ঝড়োবৃষ্টি বয়ে যায়। এতে ইউনিয়নের কমবেশী প্রায় প্রতিটি কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। ওই ঝড়ো বৃষ্টিতে মোস্তাফিজার রহমান বাবুর ঘরের মাটির দেওয়াল তাদের ওপর পড়ে যায়। এতে মোস্তাফিজার রহমান বাবু ও তার স্ত্রী মমতাজ বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় মমতাজ বেগমের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network