৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

কালিহাতীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো : ইঞ্জিনিয়ার আব্দুল হালিম

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল থেকে : কালিহাতীকে মাদক মুক্ত উপজেলায় হিসেবে গড়ে তুলতে চাই। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে নিরাপদ বসবাসযোগ্য আধুনিক উপজেলা গড়তে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা চাই। কথাগুলো বলছিলেন টাংগাইল -৪ (কালিহাতী) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম।

তিনি বলেন, কোন সাধারণ নাগরিক যেন মিথ্যা মামলায়
হয়রানি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। নাগরিক সেবার মান আরো উন্নত করা হবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে কালিহাতীকে আধুনিক ও এলেঙ্গা পৌরসভাকে
দেশের মডেল পৌরসভা হিসেবে
রূপান্তর করা হবে।

রাস্তাঘাট,স্কুল,কলেজ , মসজিদ, মন্দিরকে আধুনিকায়ন করা হবে। তরুণ বেকার যুবকরা যাতে সহজেই বিদেশে যেতে পারে
এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

প্রত্যেক এলাকায় বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে। নির্বাচন বিষয়ে তিনি বলেন,
আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেব, দক্ষ দেখে পক্ষ নিন, যোগ্য দেখে ভোট দিন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network