১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

কালিহাতীতে ৭২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: মার্চ ১১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযানে ৭২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শুক্রবার(১১ মার্চ) সকালে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার কালিহাতী উপজেলার পৌলী ডোরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেম লিমিটেডের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ আব্দুর রশিদ ওরফে পল্টু(৫১), সিরাজগঞ্জ জেলার চর বনবাড়ীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১,৫০০/- টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ
জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network