১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

জিডি-মামলা করতে কোন টাকা লাগে না : ওসি কালিহাতী

আপডেট: আগস্ট ৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : থানায় জিডি-মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগে না বলে জানালেন  টাঙ্গাইলের কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

শুক্রবার (৬ আগস্ট) উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী জামে মসজিদে জুম্মার নামাজের আগে তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো জানান, সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলতে হবে ।

এছাড়া করোনা আক্রান্ত প্রতিবেশীদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করার আহবান জানান তিনি ।

তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক হতে হবে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান  করোনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা বাড়াতে পবিত্র জুম্মার নামাজের খুতবার পূর্বে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী জামে মসজিদে বক্তব্য রাখেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network