১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

১৫ বছরের সাংবাদিকতার তদন্ত হবে : প্রেস সচিব

আপডেট: জুলাই ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা :  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরের সাংবাদিকতার তদন্ত হবে । এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার কথাও বলেন তিনি।

প্রেস সচিব শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

এর থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, কোনও এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না।

সভায়, সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চারমাস পার হলেও এ নিয়ে অগ্রগতি নেই কেন সেই প্রশ্নও তোলে সংগঠনটি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network