১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাংগাইলে বিক্ষোভ মিছিল

আপডেট: মার্চ ২১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:  ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখা। ২১ মার্চ শুক্রবার বাদ জুমআ টাংগাইল জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদী জনতা। দুপুর ২ টায় ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল কুমুদিনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড,ভিক্টোরিয়া রোড, নিরালা মোড় হয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইজরাইলি নৃশংস হামলার বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ জুমআ অন্যান্য ইসলামি সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network