১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

পরীক্ষার দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক  :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্বিবিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা।

একই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে সন্ধ্যায় সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে।

এর আগে বিকাল ৩টায় এ বিষয়ে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিন বৈঠক করেন। সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের নেতৃত্বে ওই বৈঠকটি হয়। সেখানেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এর আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আর ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network